Logo
Logo
×

Advertisement

জাতীয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট ইস্যুতে বিআরটিএর নতুন সিদ্ধান্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট ইস্যুতে বিআরটিএর নতুন সিদ্ধান্ত

Advertisement

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআরটিএ।

বিবৃতিতে বলা হয়, সরকার মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে বিআরটিএ। এ জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে এ কাজ শেষ করার সময়সীমা ছিল ১৫ নভেম্বর। গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।

নির্দেশনায় সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের আকারও নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের

খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের

রাজধানীতে বিআরটিএর র‍্যালি ও লিফলেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ রাজধানীতে বিআরটিএর র‍্যালি ও লিফলেট বিতরণ

মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর

মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট, মানতে হবে যেসব নিয়ম

ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট, মানতে হবে যেসব নিয়ম

আরও পড়ুন

প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠক

প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠক

ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিমি, স্কুল-হাসপাতালের সামনে ১৫

ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিমি, স্কুল-হাসপাতালের সামনে ১৫

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ আলোচনা শেষ, পরবর্তী বৈঠক জানুয়ারিতে

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ আলোচনা শেষ, পরবর্তী বৈঠক জানুয়ারিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম