Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠক

Advertisement

জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন।

বৈঠকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিপিভি) কার্যক্রম, চলমান প্রকল্প ও অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি ও সদস্যদের অবহিত করা হয়।

আলোচনা শেষে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো, আধুনিকায়ন ত্বরান্বিত করা এবং কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খাঁন, বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ বৈঠকে অংশ নেন।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়, তিন বাহিনীর সদর দপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে শফিকুর রহমান, আরও আছেন যারা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে শফিকুর রহমান, আরও আছেন যারা

৩ বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশে ৭ সদস্যের কমিটি

৩ বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশে ৭ সদস্যের কমিটি

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা সরকারের অঙ্গীকার

ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা সরকারের অঙ্গীকার

আরও পড়ুন

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম