Logo
Logo
×

Advertisement

জাতীয়

৩ বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশে ৭ সদস্যের কমিটি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

৩ বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশে ৭ সদস্যের কমিটি

Advertisement

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে চাকরিকালে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়ে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত (চাকরিচ্যুত) কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রদানে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে জমা পড়া আবেদন এবং পূর্বে গঠিত পর্যালোচনা কমিটিতে জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করবে এই কমিটি। এ ক্ষেত্রে যারা আগে আবেদন জমা দেননি তারা আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। নবগঠিত এই কমিটি আবেদনকারীদের সাক্ষাতকার গ্রহণপূর্বক দাখিল করা নথিপত্র ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে সমাধানকল্পে গ্রহণযোগ্য সুপারিশ করবে কমিটি।

কমিটির সভাপতি হিসেবে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে রাখা হয়েছে। পাশাপাশি সদস্য হিসেবে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল, বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিগ্রেডিয়ার জেনারেলকে রাখা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত ঘটনাগুলোর ভিত্তিতে জমা পড়া আবেদন যাচাই-বাছাই করবে কমিটি। এ ক্ষেত্রে কমিটির সভাপতি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবেন।

এছাড়া কমিটিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ২০ জুলাইয়ের মধ্যে কমিটির সভাপতি ও সদস্যদের নামের তালিকা সেনাসদরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে অস্থিরতা নিয়ে সেনাবাহিনীর স্পষ্ট বার্তা

সাজেকে অস্থিরতা নিয়ে সেনাবাহিনীর স্পষ্ট বার্তা

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

দেশ অস্থিতিশীল করতে চেয়েছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

দেশ অস্থিতিশীল করতে চেয়েছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

আরও পড়ুন

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম