Logo
Logo
×

Advertisement

রাজধানী

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬

রাজধানীতে বিআরটিএর র‍্যালি ও লিফলেট বিতরণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

রাজধানীতে বিআরটিএর র‍্যালি ও লিফলেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে উত্তরায় র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি।

Advertisement

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর উত্তরায় র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।    

কর্মসূচির অংশ হিসেবে ব্যানারসহ র‍্যালির মাধ্যমে সড়ক নিরাপত্তার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীর হেলমেট ব্যবহার, গাড়িতে সিটবেল্ট বাধা এবং চলন্ত গাড়িতে ওঠানামা না করার বিষয়ে সচেতন করা হয়।

আয়োজকরা মনে করেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। নিরাপদ সড়ক গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মায়ের সঙ্গে শেষ কী কথা বলেছিলেন তাহসিফ

মায়ের সঙ্গে শেষ কী কথা বলেছিলেন তাহসিফ

মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর

মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

তাহসিফের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

তাহসিফের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

যেভাবে পরিচয় মেলে তাহসিফের

যেভাবে পরিচয় মেলে তাহসিফের

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের লাশ উদ্ধার

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের লাশ উদ্ধার

আরও পড়ুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ রাজধানীতে বিআরটিএর র‍্যালি ও লিফলেট বিতরণ

রাজধানীতে বিআরটিএর র‍্যালি ও লিফলেট বিতরণ

তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু

তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

কার ফোনে বাসা থেকে বের হয়ে যান তাহসিফ

কার ফোনে বাসা থেকে বের হয়ে যান তাহসিফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম