মায়ের সঙ্গে শেষ কী কথা বলেছিলেন তাহসিফ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম
তাহসিফ সাউরি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌপুলিশ।
প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানিয়েছে, বাহ্যিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে উদ্ধারের সময় তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা গেছে। টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদন তৈরি করেন।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তিনি তার মায়ের ফোনে একটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি বলেন, ‘রওনা দিছি, আসতেছি।’ এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌপুলিশ। পরে বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

