Logo
Logo
×

Advertisement

জাতীয়

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

Advertisement

প্রায় ২৬ হাজার ৫০০ শিক্ষার্থীর নিবন্ধন, দেশব্যাপী প্রাথমিক বাছাই এবং বিভাগীয় প্রতিযোগিতা পেরিয়ে এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’ । আজ শুক্রবার থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টেলিভিশন রাউন্ড। অনুষ্ঠানটি প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সম্প্রচারিত হবে।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা মাধ্যম স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৬ হাজার ৫০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। ৬৪ জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২১ আগস্ট দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় প্রাথমিক বা অডিশন রাউন্ড।

অডিশন রাউন্ডের ফলের ভিত্তিতে কেন্দ্রভিত্তিকভাবে মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানের পাশাপাশি প্রায় ৫০০ শিক্ষার্থী পরবর্তী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

এরপর দেশের ৮টি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় পরবর্তী বাছাই। বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দ শোনা ও শনাক্তকরণ, উপস্থিত বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মবিশ্বাস যাচাইয়ের মধ্য দিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০০ শিক্ষার্থী টপ ১০০-তে জায়গা করে নেয়।

উল্লেখ্য, টপ ১০০ নির্বাচনে চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য পৃথক ৫০+৫০-এর কোনো নির্ধারিত কোটা ছিল না। দুই শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে সামগ্রিক ফল ও প্রতিযোগিতামূলক যোগ্যতার ভিত্তিতেই মোট ১০০ জন নির্বাচিত হয়েছে।

এই টপ ১০০ প্রতিযোগীকে নিয়েই চ্যানেল আইয়ের স্টুডিওতে শুরু হচ্ছে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় টেলিভিশন রাউন্ড। মোট ১৩টি পর্বে সাজানো এ আয়োজনে ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা একের পর এক ধাপ অতিক্রম করবে। শেষ পর্যন্ত সেরা ১০ প্রতিযোগী অংশ নেবে গ্রেড ফিনালে।

‘স্পেলিং স্টার ২০২৬’ এর বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রত্যেকে পাবে ৫০ হাজার টাকা করে। এছাড়া সেরা ১০ প্রতিযোগীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেওয়া হবে।

এ প্রতিযোগিতার প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর। আয়োজকদের প্রত্যাশা, ‘স্পেলিং স্টারের’ মাধ্যমে দেশের শিশুদের মধ্যে ইংরেজি ভাষা ও শুদ্ধ বানান শেখার আগ্রহ বৃদ্ধি, নিয়মিত অনুশীলনের অভ্যাস তৈরি এবং জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও আত্মবিশ্বাস তুলে ধরার সুযোগ আরও বিস্তৃত হবে।

‘শাহীন শিক্ষা পরিবারের’ চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, প্রায় ২৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে ধাপে ধাপে নির্বাচিত টপ ১০০ এখন জাতীয় টেলিভিশনের মঞ্চে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরবে। আমাদের লক্ষ্য শুধু একজন বিজয়ী খুঁজে বের করা নয়; বরং দেশের শিশুদের ইংরেজি শেখার আগ্রহ, আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা আরও শক্তিশালী করা।

তিনি আরও বলেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চল— সব জায়গার মেধাবী শিক্ষার্থীদের একই জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসাই স্পেলিং স্টারের অন্যতম বড় অর্জন।

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার আজ থেকে প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

বাংলাদেশ খুঁজছে তার পরবর্তী চ্যানেল আই—এবার অপেক্ষা, কে হবে সেই তারকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’

‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’

কালকের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

কালকের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম