Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

ফাইল ছবি।

Advertisement

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শনিবার দুপুরে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়েও দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। রোববার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

৬ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম

৬ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী?

তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী?

আব্দুল কাদেরের পোস্ট লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম