Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি গুজেলকিলিঞ্চের দায়িত্ব গ্রহণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি গুজেলকিলিঞ্চের দায়িত্ব গ্রহণ

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেভাল গুজেলকিলিঞ্চ। 

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাটিকে বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে হুমায়ুন কবির আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদারে সরকারের আগ্রহের কথা জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির অবদানের প্রশংসা করেন তিনি। চলতি বছরের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের পর আইএফআরসির দ্রুত সাড়ারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার বিপরীতে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসার বিষয়টি তুলে ধরে হুমায়ুন কবির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান।

সেভাল গুজেলকিলিঞ্চ বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। মানবিক সেবা সম্প্রসারণ, স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারকে নিজের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন নতুন প্রতিনিধি।

এ সময় বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আরও পড়ুন

এনসিপির হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

এনসিপির হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম