Logo
Logo
×

Advertisement

জাতীয়

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

Advertisement

আগামী ২০২৭ সালের হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করবেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ধর্মমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরবে রয়েছেন।

চুক্তির মাধ্যমে আগামী বছরের হজ ব্যবস্থাপনা, বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা এবং সৌদি আরবে হজসংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার বিষয়ে দুই দেশের সমঝোতা চূড়ান্ত হবে।

আগামী ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল গত ২৭ জুলাই। নিবন্ধনের শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। 

২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।


আগামী বছর হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। তবে নিবন্ধনের চাহিদা বিবেচনায় আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ।

গত ১ নভেম্বর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছিলেন, এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিবাচক আশ্বাস দিয়েছে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী

আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী

সৌদি থেকে ফিরলেন আরও ৪০ ওমরাহযাত্রী

বিমানবন্দরে অভ্যর্থনা সৌদি থেকে ফিরলেন আরও ৪০ ওমরাহযাত্রী

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

আরও পড়ুন

এনসিপির হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

এনসিপির হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম