Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিমানবন্দরে অভ্যর্থনা

সৌদি থেকে ফিরলেন আরও ৪০ ওমরাহযাত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

সৌদি থেকে ফিরলেন আরও ৪০ ওমরাহযাত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন। রোববার দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ধর্মমন্ত্রী সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা দেন। সৌদি আরবে অবস্থানকালে তাদের দুই দিনের খাবার ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আপ্যায়নের পাশাপাশি তাদের সিরাজগঞ্জে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে যানবাহনের ব্যবস্থা করা হয়।

কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। লাগেজ না পেয়ে বিপাকে পড়া যাত্রীদের মধ্যে খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দেশে ফেরার পর তাদের আপ্যায়ন এবং সিরাজগঞ্জে পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে।

দেশে ফিরে ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় ধর্মমন্ত্রী, রিয়াদে বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশি ওমরাহ কাফেলার সদস্যরা আটকা পড়েন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের মধ্যে সাতজন আহত অবস্থায় রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

পবিত্র ওমরাহ করলেন কেয়া পায়েল

পবিত্র ওমরাহ করলেন কেয়া পায়েল

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর

আরও পড়ুন

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম