Logo
Logo
×

Advertisement

জাতীয়

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

ফাইল ছবি

Advertisement

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (২৪ অক্টোবর) এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাকে সংশ্লিষ্ট করে প্রকাশিত কিছু শিরোনাম ও বক্তব্যের উপস্থাপন পাঠক সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

আজ অনুষ্ঠিত জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে এ প্রতিবাদ জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্পষ্ট করেন যে, দেশের সামগ্রিক যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য অনুধাবনের জন্য এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপিত হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা করার এবং বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন ও যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করে ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

পৃথিবীর কোনো জ্যোতিষী ও গোয়েন্দা সংস্থা ভাবেনি হাসিনা এভাবে পালাবে

পৃথিবীর কোনো জ্যোতিষী ও গোয়েন্দা সংস্থা ভাবেনি হাসিনা এভাবে পালাবে

২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে

২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার: ধর্মমন্ত্রী

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার: ধর্মমন্ত্রী

আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম