Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিম্নমানের উড়োজাহাজ ও সেবা

বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

Advertisement

বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, উড়োজাহাজের ধরন ও বিমান ভাড়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

বাংলাদেশ রুটে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এ নির্দেশনা দেওয়া হয়।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশ দিয়েছে বেবিচক। পাশাপাশি যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। এ ধরনের বৈষম্য দূর করতে বাংলাদেশ রুটেও উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন মানসম্মত উড়োজাহাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীসেবার মান বজায় রাখার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে বেবিচক। এয়ারলাইন্সগুলো অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, বাংলাদেশ রুটেও একই মানের সেবা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীসেবায় কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। এ অবস্থায় রুটের দূরত্ব ও যাত্রীসেবার মান বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্মত উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোয়িং, ছাঁটাই করবে ৫ শতাংশ কর্মী

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোয়িং, ছাঁটাই করবে ৫ শতাংশ কর্মী

আন্তর্জাতিক বিমান সংস্থায় চাকরি

আন্তর্জাতিক বিমান সংস্থায় চাকরি

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

ত্রুটি রেখেই প্রধানমন্ত্রীর ফ্লাইটের ছাড়পত্র!

দায় নিরূপণে চার সদস্যের তদন্ত কমিটি ত্রুটি রেখেই প্রধানমন্ত্রীর ফ্লাইটের ছাড়পত্র!

পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বেবিচক-এর উদ্যোগ

পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বেবিচক-এর উদ্যোগ

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ইসরাইলে ১০ সামরিক বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

আরও পড়ুন

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিম্নমানের উড়োজাহাজ ও সেবা বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম