Logo
Logo
×

Advertisement

জাতীয়

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

আলমগীর মিয়া আলমগীর মিয়া

মহিউদ্দিন খান রিফাত মহিউদ্দিন খান রিফাত

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

সংগৃহীত

Advertisement

বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জোবায়দা রহমান। তিনি বলেছেন, বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে।

বুধবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন তিনি। গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্লাস্টিক দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা তুলে ধরেন জোবায়দা রহমান।

বক্তব্যে তিনি জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জোবায়দা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে জোরালোভাবে স্বাগত জানায় ও সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এটি বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর কৌশল অনুসরণ করা হচ্ছে। এর আওতায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও জোরদার করা হয়েছে।

ঢাকায় বড় পরিসরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এ প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষাই সরকারের লক্ষ্য।

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের অগ্রাধিকার তুলে ধরে জোবায়দা রহমান বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশসম্মত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্লাস্টিক দূষণ রোধে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ পাটের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে বাংলাদেশ। এ সময় সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি দেশের লেক, খাল, পুকুর ও জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম অব্যাহত থাকার কথা জানান।

মিথেন নিঃসরণ কমানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জিরো ওয়েস্ট লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে জোবায়দা রহমান বলেন, একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তরুণ প্রজন্মকে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার আন্দোলনে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমানের সমস্যা সমাধানেরও অংশীদার।

বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান জোবায়দা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি। শেষে বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

কপ-৩১ উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আরও পড়ুন

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

চিনির রসে মধুর বাণিজ্য সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য

সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য

শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম