Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

ফেসবুক থেকে নেওয়া।

Advertisement

জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

তিনি মনে করেন, সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদের এক-তৃতীয়াংশ আসনে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত। এতে নারীরা নিজেদের যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা আর আগের মতো পিছিয়ে নেই। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনা করার সময় এসেছে। রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দিলে সংসদে নারীদের অংশগ্রহণ আরও কার্যকর হবে।

কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়। সভায় দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন স্পিকার।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে তিনি বলেন, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই।

রাজনীতিবিদদের নিজেদের সংশোধনের আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তারা নিজেদের শুধরে নিলেই দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব। রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে পুরো দেশ বদলে যাবে।

রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদরা দলীয় রাজনীতির মাধ্যমে কীভাবে নিজেদের সুবিধা আদায় করা যায়, তা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা ও অধিকার নিয়ে তাদের ভাবার সুযোগ হয় না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে আখ্যা দেন স্পিকার। তবে দেশে এখন আর সেই প্রহসনের নির্বাচনের সংস্কৃতি নেই বলে মন্তব্য করেন তিনি। এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

আরও পড়ুন

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম