Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল

ফাইল ছবি।

Advertisement

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। ফলে বিশ্ববিদ্যালয়ের আগের আদেশ কার্যকর থাকছে।

বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় বরাবর অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে আরও বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে গত ১৯ অক্টোবর আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়।

গত ১০ নভেম্বর ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশ বহাল থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ

প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই

প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ হবে কিনা, আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ হবে কিনা, আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের রায় যেকোনো দিন

আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের রায় যেকোনো দিন

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত

সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল

ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম