Logo
Logo
×

Advertisement

জাতীয়

আরেক মামলায় গ্রেফতার শিল্পী মমতাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

আরেক মামলায় গ্রেফতার শিল্পী মমতাজ

বেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ফাইল ছবি

Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেফতার দেখিয়েছেন আদালত। এদিন তাদেরকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়। 

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় তারা এই মামলার ঘটনা সংঘটিত করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ফলপট্টির কাছে অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তার দলের কয়েকজন কর্মী। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই সময় মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে কয়েকজন কর্মীসহ ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।

৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে পুনরায় অস্ত্রোপচার করা হয়।

ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ

আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

জামিন পাননি সাবেক সংসদ সদস্য মমতাজ

জামিন পাননি সাবেক সংসদ সদস্য মমতাজ

নৌকায় চড়ে সম্পদের পাহাড় গড়েন মমতাজ

নৌকায় চড়ে সম্পদের পাহাড় গড়েন মমতাজ

আরও পড়ুন

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার

বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম