Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নৌকায় চড়ে সম্পদের পাহাড় গড়েন মমতাজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

নৌকায় চড়ে সম্পদের পাহাড় গড়েন মমতাজ

Advertisement

সংগীতাঙ্গনে পরিচিতি মুখ জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। রাজনীতিতে উত্থান আর দীর্ঘ সময় ক্ষমতার অবসান শেষে এবার সম্পদের হিসাবের মুখোমুখি হয়েছেন তিনি।

বর্তমানে কারান্তরীণ সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী ক্রোককৃত সম্পত্তির তালিকায় রয়েছে- ঢাকার মহাখালী এলাকায় পাঁচ কাঠা জমির ওপর নির্মিত পাঁচতলা ভবন, মানিকগঞ্জ সদরে পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২১ শতক জমিসহ একটি দুইতলা বাড়ি এবং একই উপজেলায় ১ হাজার ৩১২ বর্গফুট আয়তনের আরেকটি দুইতলা ভবন। এছাড়া পূর্বাচল নিউটাউনে নয় কাঠা জমি, মানিকগঞ্জে ১২ শতক জমি এবং সিংগাইর থানাধীন এলাকায় ৪১২ শতক কৃষিজমিও ক্রোকের আওতায় এসেছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় সম্ভাব্য অপরাধলব্ধ সম্পদ হস্তান্তর, বিক্রি বা গোপনের আশঙ্কা রয়েছে। সেই কারণে ব্যাংক হিসাব ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার পাশাপাশি স্থাবর সম্পত্তি ক্রোক করা জরুরি হয়ে পড়েছে বলে আদালতকে জানানো হয়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে মমতাজ বেগমের গ্রামের বাড়ি। এক সময়ের হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে লোকগান ও পালাগানের মাধ্যমে পরিচিতি পান তিনি। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন।

২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মানিকগঞ্জ-২ আসন থেকে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন সংসদ সদস্য থাকা অবস্থায় তার সম্পদের দ্রুত বিস্তার নিয়ে বিভিন্ন সময়ে এলাকায় প্রশ্ন উঠলেও তা কখনো প্রকাশ্য তদন্তে গড়ায়নি।

তবে সময়ের পালাবদলে সেই প্রশ্নই এখন অনুসন্ধানের কেন্দ্রে। এই সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পীর বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। সর্বশেষ গত ১২ মে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে এসব মামলার পাশাপাশি দুদকের অনুসন্ধান কার্যক্রমও চলমান রয়েছে। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ

আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

জামিন পাননি সাবেক সংসদ সদস্য মমতাজ

জামিন পাননি সাবেক সংসদ সদস্য মমতাজ

আরও পড়ুন

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম