Logo
Logo
×

Advertisement

জাতীয়

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

Advertisement

জাতীয় সংসদে আজানকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও চর্চার আওতায় আনার প্রস্তাব দিতে গিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করতে পারেননি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তার প্রশ্ন বুঝতে না পেরে স্পিকার ও সংশ্লিষ্ট মন্ত্রীও উত্তর দিতে পারেননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকের প্রশ্নটা নিয়ে হয়তো একটু ভিন্নতা থাকতে পারে।’

তিনি বলেন, ‘আমরা মুসলিম অধ্যুষিত একটি দেশ। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। আমাদের প্রত্যেকেরই বাসা কিংবা অফিসের পাশ থেকে মসজিদের আজানের শব্দ শুনতে পাই। আজানের অর্থটা কিন্তু অনেক সুন্দর, যেখানে বলা হয়- এসো কল্যাণের পথে, মুক্তির পথে।’

তিনি আরও বলেন, আজানের শব্দ শুনে মানুষের মধ্যে এমন অনুভূতি হওয়া উচিত, যেন তারা কাছ থেকে আজান শুনতে পারেন এবং নামাজ আদায় করতে পারেন। কিন্তু আজান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা চর্চা না থাকায় যে যার মতো করে আজান দিয়ে থাকেন। ফলে আজানের মতো সুন্দর একটি শিল্পের যথাযথ চর্চা ও প্রতিষ্ঠা হচ্ছে না।

এ সময় আজানকে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ও চর্চার আওতায় আনার অনুরোধ জানান তিনি।

বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘আমার অনুরোধ কিংবা রিকোয়েস্ট রইল, আমরা যেন এ ধরনের পরিকল্পনা করি। আজান যারা দেন, মুয়াজ্জিন কিংবা খতিব যারাই হোন, তারা যেন এই শিল্পটাকে নতুন করে কিংবা অন্যান্য কোনো মাধ্যম থেকে প্রাতিষ্ঠানিক শিল্পের ওপর প্রতিষ্ঠিত করতে পারেন।’

তার বক্তব্য শেষ হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’

জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীও প্রশ্নটি স্পষ্ট বুঝতে পারেননি বলে জানান। তিনি বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছেও স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

সংসদে অর্থমন্ত্রী খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

রুমিন ফারহানা দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার ‘জুলাই যোদ্ধা’

প্রবাসী কল্যাণমন্ত্রী সরকারি খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার ‘জুলাই যোদ্ধা’

আমির হামজা প্রশ্ন উত্থাপন করতেই সংসদে হইচই!

আমির হামজা প্রশ্ন উত্থাপন করতেই সংসদে হইচই!

আরও পড়ুন

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম