Logo
Logo
×

Advertisement

জাতীয়

শক্তি বাড়িয়ে এগোচ্ছে ‘আকভান’, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

শক্তি বাড়িয়ে এগোচ্ছে ‘আকভান’, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

Advertisement

অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় কাছাকাছি পথ ধরে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। তৃতীয় ঘূর্ণিঝড় আকভান এখনো বঙ্গোপসাগরে রয়েছে, তবে ধীরগতির কারণে এখনো এর প্রভাব সেভাবে দেখা যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘মূল ঝড়টি ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে।’

ধারণা করা হচ্ছে, শুক্রবার ঝড়টি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় আকারে আকভান এদিন সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২২০, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৮৫ ও পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুসারে, ঝড়ের প্রভাবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসব জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

মূল ঝড় শুক্রবার উপকূল অতিক্রম (ল্যান্ডফল) করলেও এর প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।

তিনি বলেন, ‘আগের দুটির তুলনায় প্রবল ঘূর্ণিঝড় আকভানের অবস্থান কিছুটা উত্তর বঙ্গোপসাগর ঘেঁষা এবং এর পেরিফেরাল ক্লাউড (প্রান্তীয় মেঘ) ভেসে আসতে শুরু করেছে।’

আবহাওয়াবিদদের মতে, বর্ষা পরবর্তী মৌসুম শেষ পর্যায়ে চলে আসায় অর্ণব ও মুরাসুর চেয়ে আকভানের বৈশিষ্ট্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় ‘আকভান’, কতটা ভয়ংকর রূপ নিতে পারে এটি?

বঙ্গোপসাগরে ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় ‘আকভান’, কতটা ভয়ংকর রূপ নিতে পারে এটি?

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আরও পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি আয়াসের জামিন নামঞ্জুর, নারী বিবেচনায় রিমি মুক্ত

আয়াসের জামিন নামঞ্জুর, নারী বিবেচনায় রিমি মুক্ত

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

শক্তি বাড়িয়ে এগোচ্ছে ‘আকভান’, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

শক্তি বাড়িয়ে এগোচ্ছে ‘আকভান’, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

মানবতাবিরোধী অপরাধ সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম