Logo
Logo
×

Advertisement

জাতীয়

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের

ছবি: যুগান্তর

Advertisement

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ৩১তম অধিবেশনের (কপ৩১) দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের এসব অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

১৭ নভেম্বর (মঙ্গলবার) জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট ‘ফ্রম ন্যাশনাল ফ্রেমওয়ার্কস টু গ্লোবাল অ্যাকশন’-এ বক্তব্য দেন তিনি।

এ সময় নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এর বিরূপ প্রভাব শুধু মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকায় সীমাবদ্ধ নয়; সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব ফেলে।

তিনি বলেন, লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়ন জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার, স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। তার মতে, এটি শুধু নীতিগত অঙ্গীকার নয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব অগ্রগতি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করতে হবে।

এদিকে ১৮ নভেম্বর কপ৩১ প্রেসিডেন্সির নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক (জিএসটি-২) কার্যক্রমের সূচনা উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন নাভিদ শফিউল্লাহ।

সেখানে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত অগ্রগতি মূল্যায়নের জন্য সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের জাতীয় বাস্তবতা, অগ্রাধিকার, সক্ষমতা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়ন জোরদারে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বও তুলে ধরা হয়। দ্বিতীয় গ্লোবাল স্টকটেক প্রক্রিয়াকে কার্যকর করতে সব দেশের অংশগ্রহণ এবং জাতীয় বাস্তবতার প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

সম্মেলনের দুটি পৃথক আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রম মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির পক্ষে দেশের অবস্থান তুলে ধরা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডি-৮ জলবায়ু অধিবেশনে সহজ শর্তে অর্থায়ন জোরদারের আহ্বান বাংলাদেশের

ডি-৮ জলবায়ু অধিবেশনে সহজ শর্তে অর্থায়ন জোরদারের আহ্বান বাংলাদেশের

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

‘জলবায়ু পরিবর্তনে জীবন-জীবিকা ক্রমাগত বিপন্ন হচ্ছে’

‘জলবায়ু পরিবর্তনে জীবন-জীবিকা ক্রমাগত বিপন্ন হচ্ছে’

আরও পড়ুন

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম