Logo
Logo
×

Advertisement

জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ নির্দেশনা

Advertisement

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

নতুন নির্দেশনা অনুযায়ী, মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবারের মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে ওই সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করা যাবে। নির্ধারিত সীমার বাইরে নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার স্লিপ দিতে পারবে না।

প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এসব প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পরীক্ষার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে হবে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। একই সঙ্গে ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এসব বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।  

বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচও বহন করতে হবে ওই সেন্টারকে।

মেডিকেল পরীক্ষার মান নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।  

নির্দেশনায় বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোর নজরদারি করা হবে।

এছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

প্রবাস গমনেচ্ছুদের জন্য বড় সুখবর, বিনা খরচে মালয়েশিয়া যেতে পারবেন ১১০৩ কর্মী

প্রবাস গমনেচ্ছুদের জন্য বড় সুখবর, বিনা খরচে মালয়েশিয়া যেতে পারবেন ১১০৩ কর্মী

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক

ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক

মালয়েশিয়ায় গভীর রাতে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ায় গভীর রাতে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ২০৫

আরও পড়ুন

তৃতীয় ধাপে ১০২৪ ইউনিয়নে নির্বাচন, দেখুন তালিকা

তৃতীয় ধাপে ১০২৪ ইউনিয়নে নির্বাচন, দেখুন তালিকা

দ্বিতীয় ধাপে ভোট হবে ১০৬৯ ইউনিয়নে, দেখুন তালিকা

দ্বিতীয় ধাপে ভোট হবে ১০৬৯ ইউনিয়নে, দেখুন তালিকা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ নির্দেশনা

প্রথম ধাপে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রথম ধাপে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম