Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

Advertisement

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এ তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন—আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।

আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ থেকে চার্জগঠন বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

এছাড়াও এই আসামি ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনেদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করার অভিযোগ আনা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

বেনজীরের দুর্নীতির মামলায় তদন্তকর্তাসহ ৪ জনের সাক্ষ্য

বেনজীরের দুর্নীতির মামলায় তদন্তকর্তাসহ ৪ জনের সাক্ষ্য

আরও পড়ুন

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম