Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ

ছবি: সংগৃহীত

Advertisement

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য হলেও উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরাও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। ওই দিন বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং আবেদনকারী শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও পুনঃনিরীক্ষণের ফল জানতে পারছেন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।

পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের কারণে যেসব শিক্ষার্থী আগে তিন বিষয়ে অকৃতকার্য ছিলেন, তাঁদের কেউ কেউ এখন দুই বিষয়ে ফেল করেছেন। এসব শিক্ষার্থীর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

যে কারণে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

যে কারণে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

আরও পড়ুন

শেখ হাসিনা আসার বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা আসার বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ

পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা

বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম