Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন মন্ত্রিসভার জন্য প্রথম ‘কল’ পাবেন যারা

Icon

রেজাইল করিম প্লাবন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ০৯:৪৯ এএম

নতুন মন্ত্রিসভার জন্য প্রথম ‘কল’ পাবেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ছবি: যুগান্তর

Advertisement

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে আজ বিকাল থেকে টেলিফোন করা শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ক্ষেত্রে ঢাকার বাইরে অবস্থানকারীদের আগে ফোন দেয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও জোটের এমপিরা। এবার সবার দৃষ্টি নতুন মন্ত্রিসভার দিকে। এর আকার কেমন হবে, কারা বাদ পড়ছেন, নতুন কারা আসছেন- এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মুখে মুখে।

সর্বত্রই এ নিয়ে চলছে নানা গুঞ্জন। দলমত নির্বিশেষে সবার চোখ পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালগুলোর ওপর। পিছিয়ে নেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। নবনির্বাচিত এমপিদের মধ্যেও কৌতূহল- কে ডাক পাচ্ছেন আগামীকাল সোমবার বঙ্গভবনে অনুষ্ঠেয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ছুটির দিনেও সচিবালয়, গণভবন ও বঙ্গভবনে ছোটাছুটি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

মন্ত্রিপরিষদ বিভাগসহ ক্ষমতাসীন দলের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার মন্ত্রিসভার কলেবর কমছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। নতুন মন্ত্রিসভার সদস্য ব্যক্তিদের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, অবস্থান তালিকাবদ্ধ করা হচ্ছে। 

তালিকায় স্থান পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে আজ বিকাল থেকে টেলিফোন করা শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ক্ষেত্রে ঢাকার বাইরে অবস্থানকারীদের আগে ফোন দেয়া হবে। সোমবার সকালেও অনেকে টেলিফোন পাবেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মন্ত্রিসভায় স্থান দিতে দক্ষ, যোগ্য, কর্মঠ ও ত্যাগী নেতাদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছেন। এ তালিকায় চমকে দেয়ার মতো কিছু নাম আছে। আছেন প্রবাসীও। 

এমপি নন এমন বেশ কয়েক নেতাও আছেন। আছেন ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বও। এ ছাড়া তৃণমূলের দুজন নেতার নাম আছে এ তালিকায়। একঝাঁক তরুণকে স্থান দিতে বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যকে বাদের তালিকায় রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, আওয়ামী লীগের নেতাকর্মী যারা দলে প্রভাবশালী ও কেন্দ্রে যোগাযোগ আছে তাদের সবাই মন্ত্রী হতে চায়। যাদের এমপি হওয়া নিয়েই দুশ্চিন্তায় ছিল দল, সেসব এমপিও নির্বাচিত হয়ে মন্ত্রী হতে চান। এ লক্ষ্যে তারা দৌড়ঝাঁপ করছেন দলের শীর্ষ নেতাদের কাছে। 

আওয়ামী ভাবাপন্ন ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব, আইনজীবীরাও আছেন এ দৌড়ে। মুখিয়ে আছেন সেই কাঙ্ক্ষিত টেলিফোন পেতে। সংসদ সদস্যদের বাইরে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেতেও অনেকে অপেক্ষায় আছেন।

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন মন্ত্রিসভা আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

শাহজালালে যাত্রী হয়রানি বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত

বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম