Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

একনজরে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান

Advertisement

Icon

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০২:৪২ এএম

একনজরে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান

ছবি: সংগৃহীত

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেলেন বিদায়ী সরকারের অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।

সরকারের সাবেক এই আমলা ১৯৪৬ সালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

গ্রামের স্কুলে তার প্রাথমিক শিক্ষা শেষ করে সারগোদায় অবস্থিত পাকিস্তান এয়ারফোর্স স্কুল থেকে ও লেভেলে উত্তীর্ণ হন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির পর ১৯৭৪ সালে তদানীন্তন সিএসপি ক্যাডারে যোগ দেন এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রামসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আব্দুল মান্নান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং এনজিও ব্যুরোতে মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।

তিনি জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে ২০০৩ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন নতুন এই পরিকল্পনামন্ত্রী।

আব্দুল মান্নান ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দিলে তিন বছর পর দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

নবম জাতীয় সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
 
পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি।

২০১০ এবং ২০১৩ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 

তার স্ত্রী জুলেখা মান্নান ঢাকা উইমেন্স কলেজের শিক্ষিকা ছিলেন। এ দম্পতির চিকিৎসক মেয়ে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করছেন।

আর ছেলে সাদাত যুক্তরাজ্যের বার্কলেইস ক্যাপিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং লন্ডনে বসবাস করছেন।

ডেভেলপমেন্ট লিটারেচার নিয়ে আগ্রহ রয়েছে আব্দুল মান্নানের। এজন্যই গ্রামীণ জনগণের কল্যাণে কাজ করছেন তিনি। 

দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

Advertisement

পরিকল্পনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম