Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘ভারতরত্ন’ পাওয়ায় প্রণব মুখার্জিকে অভিনন্দন শেখ হাসিনার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৩:৪০ পিএম

‘ভারতরত্ন’ পাওয়ায় প্রণব মুখার্জিকে অভিনন্দন শেখ হাসিনার

‘ভারতরত্ন’ পাওয়ায় প্রণব মুখার্জিকে অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Advertisement

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার টেলিফোনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে শুক্রবার সন্ধ্যায় পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। 

প্রণব মুখার্জি ছাড়াও মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজসেবী নানাজি দেশমুখ।

প্রণব মুখার্জি হলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ২০১২ সালের ২৫ জুলাই। 

২০১৭ সালের ২৫ জুলাই অবসরে যান। এর আগে ২০০৮ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন।

Advertisement

‘ভারতরত্ন’ পাওয়ায় প্রণব মুখার্জিকে অভিনন্দন শেখ হাসিনার

Advertisement

আরও পড়ুন

৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম