Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৮ পিএম

রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাস বা সেফজোন তৈরি করতে হবে। আমরা এ বিষয়ে নতুন করে কাজ শুরু করছি।

রাজধানীর হোটেল কন্টিনেন্টালে রোববার 'বাংলাদেশ ও মানবাধিকার' শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের ঢাকা অফিস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এতে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে। আমরা এটি নিয়ে নতুন করে কাজ করছি।

সেফজোনে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে। মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
 
ড. আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটি হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না।

 

 

Advertisement

রোহিঙ্গা ইস্যু

Advertisement

আরও পড়ুন

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম