Logo
Logo
×

Advertisement

জাতীয়

আজ শেষ হচ্ছে একুশে গ্রন্থমেলা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০১:৫৮ পিএম

আজ শেষ হচ্ছে একুশে গ্রন্থমেলা

একুশে গ্রন্থমেলা। ছবি সংগৃহীত

Advertisement

আজ শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯। বইপ্রেমী ও প্রকাশকদের দাবির মুখে ও প্রধানমন্ত্রীর নির্দেশে বইমেলার সময় ২ মার্চ পর্যন্ত বাড়ানো  হয়েছিল। শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া মেলা শেষ হবে রাত ৯টায়। 

এবারের বৃষ্টিসহ বৈরী আবহাওয়া বইমেলায় প্রকাশক-লেখকদে বিপাকে পড়েছেন বেশি।এর আগে বৃহস্পতিবার ছিল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। গ্রন্থমেলার মূল মঞ্চে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের ভাষণে মেলা বাড়ানোর ঘোষণা দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে বইমেলা ২০১৯ এর উদ্বোধন করেন। এবারের মেলার স্লোগান ছিল ‘৫২ থেকে ৭১, ৭১ থেকে ১৯-নবপর্যায়’। মেলায় এবার ৪৯৯টি প্রতিষ্ঠানের ৭৭০টি স্টল অংশ নেয়। এ বছর বাংলা একাডেমি ৩ লাখ বর্গফুটের ওপর মেলার আয়োজন করে।

বাংলা একাডেমি সূত্র জানায়, এবারের বইমেলায় নতুন বই এসেছে ৪ হাজার ৬৮৫টি। এ বছরই প্রথমবারের মতো ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯’ প্রদান করে বাংলা একাডেমি। এবারের জসীমউদদীন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ। 

এ বছর বাংলা একাডেমি ২ কোটি ১৫ লাখ টাকার বই বিক্রি করেছে। স্টল মালিকদের তথ্য অনুযায়ী এ বছর মেলায় গত বছরের তুলনায় আনুমানিক ১০ শতাংশ বিক্রি বেশি হয়েছে, যা গত বছর হয়েছিল ৭০ কোটি ৫০ লাখ টাকা।’

চলতি বছরের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ গুণীজনকে একুশে পদক-২০১৯ প্রদান করা হয়। 

একুশে পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ার ইসলাম। শিল্পকলায় (সঙ্গীত) সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল। শিল্পকলা অভিনয়ে লাকী ইনাম, সুবর্ণ মোস্তফা ও লিয়াকত আলী লাকী।

শিল্পকলার আলোকচিত্রতে সাইদা খানম। শিল্পকলার চারুকলায় জামাল উদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক। শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া। ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

Advertisement

একুশে গ্রন্থমেলা

Advertisement

আরও পড়ুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

বিশ্ব নগর পরিকল্পনা দিবস আজ মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

ঋণের শর্তে ভর্তুকি ছাঁটাইয়ের তাগিদ তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম