Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাধীনতা পদক দিলেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১২:১৭ পিএম

স্বাধীনতা পদক দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পদক। ছবি: সংগৃহীত

Advertisement

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০১৯ বিজয়ীদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ বছর স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখায় ১২ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দেয়া হয়।

 

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর হাত থেকে এ সম্মানান গ্রহণ করেন।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

এর আগে গত ১০ মার্চ এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ১২ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

 

মনোনীত ব্যক্তিরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জ্বল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), একেএম মোজাম্মেল হক, ইঞ্জি. মোশাররফ হোসেন, ড. কাজী মিসবাহুন নাহার, আবদুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মাদ খালেদ (মরণোত্তর), শওকত আলী খান (মরণোত্তর), সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, চিকিৎসা বিজ্ঞানে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. হাসিনা খান।

 

আর বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাগ্রিকালচারকে (বিআইএনএ) পুরস্কৃত করা হবে।

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার। স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

Advertisement

স্বাধীনতা পদক

Advertisement

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম