Logo
Logo
×

Advertisement

জাতীয়

দেশে এখনও বিটিভির দর্শক সংখ্যা সবচেয়ে বেশি: তথ্যমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১০:৫৩ এএম

দেশে এখনও বিটিভির দর্শক সংখ্যা সবচেয়ে বেশি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

Advertisement

গ্রাম-শহর মিলিয়ে দেশে এখনও বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) দর্শক সংখ্যাবেশি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

এক সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, দর্শক সংখ্যা, ভিউয়ার বিটিভিরই সবচেয়ে বেশি। দেশের গ্রাম ও শহর মিলিয়ে বিটিভিরই দর্শক সংখ্যা সবচেয়ে বেশি। 

তিনি বলেন, বিটিভির অনুষ্ঠানের মান ও খবর পাঠের মানোন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিটিভির অনুষ্ঠানের মান ঠিক রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা ফরমায়েশি অনুষ্ঠান।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্নজন ফরমায়েশি অনুষ্ঠান করার জন্য নানা তদবির করেন। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ফরমায়েশি অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের জন্য আরও অনেক পদক্ষেপ নেয়া হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

Advertisement

ড. হাছান মাহমুদ বিটিভি

Advertisement

আরও পড়ুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিশ্ব নগর পরিকল্পনা দিবস আজ মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

ঋণের শর্তে ভর্তুকি ছাঁটাইয়ের তাগিদ তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম