Logo
Logo
×

Advertisement

জাতীয়

চিকিৎসকদের অফিস টাইমে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না: গণপূর্তমন্ত্রী

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০১৯, ০৯:০০ পিএম

চিকিৎসকদের অফিস টাইমে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না: গণপূর্তমন্ত্রী

নাজিরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: যুগান্তর

Advertisement

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রত্যেক ডাক্তারেরই মানবিক ও সংবেদনশীল হতে হবে।  মানুষের প্রতি সেবার মনোভাব তৈরি হতে হবে।  কোনোভাবে সরকারি দায়িত্বপালনকালে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সেবার জন্য আসা নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন মন্ত্রী।

চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে গণপূর্তমন্ত্রী পিরোজপুর-১ আসনের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকট দূর করাসহ  উন্নতমানের চিকিৎসা উপকরণ দেয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। মন্ত্রী পরে ঘূর্ণিঝড় ফনির আঘাতে স্থানীয়দের কোনো প্রকার ক্ষয়ক্ষতির প্রতি উপস্থিত সরকারি কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান।

এদিকে অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য। তাই তিনি এদেশে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করতে সে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবা প্রত্যেকটি মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে বন্ধ করা কমিউনিটি ক্লিনিকগুলো ২০০৯ সালে আবারও চালু করেছে।

তিনি বলেন, কোনো লোক বিনা চিকিৎসায় যাতে মারা না যায় সেজন্য চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে সম্প্রতি প্রচুর ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দেয়াসহ উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার, গণপূর্ত বিভাগের পিরোজপুরে নির্বাহী প্রকৌশলী  বিশ্বনাথ বনিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. মিজানুর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান  মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ  হোসেন, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির প্রমুখ।

Advertisement

গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম চিকিৎসক

Advertisement

আরও পড়ুন

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

সারাদিন ব্যস্ত সময় কাটালেন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

সারাদিন ব্যস্ত সময় কাটালেন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম