Logo
Logo
×

Advertisement

জাতীয়

নুসরাত হত্যা: ফেনীর সেই এসপি প্রত্যাহার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০১৯, ০৭:৫৮ পিএম

নুসরাত হত্যা: ফেনীর সেই এসপি প্রত্যাহার

পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

Advertisement

অবশেষে ফেনীর আলোচিত সেই পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলমকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ার পরই তাকে প্রত্যাহার করা হয়।

রোববার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

এআইজি বলেন, এসপি জাহাঙ্গীরকে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে নুসরাত হত্যার ঘটনায় সেখানকার পুলিশের ভূমিকার তদন্ত করতে পুলিশ সদর দফতর থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি তদন্ত শেষে এসপি জাহাঙ্গীর ও ওসি মোয়াজ্জেম হোসেনসহ চারজনের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

তদন্ত দলের সুপারিশের প্রেক্ষিতেই ফেনী থেকে এসপি জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় পুলিশ সূত্র।

উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।

Advertisement

ফেনী নুসরাত হত্যা এসপি

Advertisement

আরও পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম