Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ফাইল ছবি

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে, ১৪৮ জনের। এছাড়া অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।   

বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত মোট ৮৬ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৩০ জন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬ জন, বরিশালে ২০০ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১১০ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

ডেঙ্গু হলে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

ডেঙ্গু হলে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

আরও পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম