Logo
Logo
×

Advertisement

জাতীয়

লাকী আখন্দের জন্মদিনে গুগলে ডুডল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০১৯, ১০:২১ এএম

লাকী আখন্দের জন্মদিনে গুগলে ডুডল

লাকী আখন্দের জন্মদিনে গুগলে ডুডল

Advertisement

বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক লাকী আখন্দকে স্মরণ করল গুগল। প্রয়াত এই তারকার ৬৩তম জন্মদিন ডুডলের মাধ্যমে উদযাপন করছে প্রতিষ্ঠানটি।

সংগীত পরিচালক লাকী ১৯৫৬ সালের ৭ জুন পুরান ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। তার একাধিক জনপ্রিয় গান এখনও দর্শক-শ্রোতাদের মুখে মুখে। সংগীত তাকে এক অনন্য আসন এনে দিয়েছে।

লাকী আখন্দ ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’-এর সদস্য ছিলেন। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে- এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা ও আমায় ডেকো না।

বরেণ্য এই শিল্পী দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভোগে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন।

Advertisement

লাকী গুগলে ডুডল

Advertisement

আরও পড়ুন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

তাহসিফ হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা

তাহসিফ হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম