Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিল্প এলাকার বাইরের কারখানায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ নয়: প্রতিমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০১:৪৪ পিএম

শিল্প এলাকার বাইরের কারখানায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ নয়: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

Advertisement

শিল্প এলাকার বাইরে কেউ কারখানা করলে তাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।  

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অধিবেশন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্যঅধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখন থেকে এই নিয়ম প্রযোজ্য হবে। পরিকল্পিত শিল্পাঞ্চলের বাইরে যারা কারখানা স্থাপন করে ফেলেছেন, তারা সেগুলো পরিকল্পিত শিল্পাঞ্চলে স্থানান্তর করতে পারবেন।

নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন দিয়েছেন- যত্রতত্র শিল্প এলাকা করা যাবে না। আজকে আমরা জেলা প্রশাসকদের বলে দিয়েছি কেবল  পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও আমরা গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না- এটি একদম স্পষ্ট।

‘এখন থেকে যারা এখানে শিল্প এলাকা করতে চাচ্ছেন বা শিল্প এলাকা করতে যাবেন বা করে ফেলেছেন কিছু, তাদের নতুন করে চিন্তাভাবনা করতে হবে।’

তিনি বলেন, আমাদের কথা হলো- সরকারের অনুমোদিত পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের সংযোগ, বিদ্যুতের সংযোগ দেয়া যাবে না। কেউ যদি যত্রতত্র অনুমোদন ছাড়া করে তাদের লাইন কেটে দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমার কথা হলো এখন থেকে (এই নিয়ম) বহাল হচ্ছে। যারা করে ফেলেছেন ধীরে ধীরে তারা বুঝতে পারবেন। কারণ আমাদের সমস্যা হচ্ছে।

‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সমস্যা হচ্ছে, গ্যাস দেয়া সমস্যা হচ্ছে। অপরিকল্পিতভাবে করা তো, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। তারা ভবিষ্যতে পরিকল্পিত শিল্প এলাকায় শিফট করতে পারেন।’

তিনি আরও বলেন, প্রি-পেইড মিটার নিয়ে মাঠপর্যায়ে কিছু সমস্যার কথা তারা জানিয়েছেন, সেগুলো আমরা দেখব।

বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের ব্যাপারে শিগগিরই একটি নীতিমালা করা হচ্ছে বলেও ডিসিদের জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

সরকারি অফিসগুলোতে এক হাজার ৪০০ কোটি টাকার ওপরে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের বিলও প্রচুর বকেয়া রয়ে গেছে, সব মিলিয়ে তেল, গ্যাস, বিদ্যুতের আট-নয় হাজার কোটি টাকা হবে।

যারা বিল পরিশোধ করবে না, তাদের সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

Advertisement

গ্যাস বিদ্যুৎ সংযোগ

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম