Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

Advertisement

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ দলটির কয়েকজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। 

রোববার (৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। 

তিনি বলেন, ‘দীর্ঘ তদন্তের পর আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনগুলো যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে।’

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘চিফ প্রসিকিউটরের অনুমতি পাওয়ার পর শিগগিরই ট্রাইব্যুনালে এসব আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে অথবা তার অনুমতি পাওয়া গেলে অভিযোগ দাখিলের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।’ 

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগের তালিকায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকায় থাকা এসব সাবেক মন্ত্রী ও নেতার বেশ কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার তদন্ত শেষে ধাপে ধাপে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা মামলায় চার্জশিট

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা মামলায় চার্জশিট

রামিসাকে ধর্ষণের পর হত্যা, সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত

রামিসাকে ধর্ষণের পর হত্যা, সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার

হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার

নির্বাচনে প্রার্থীদের মনোবল ভাঙতেই হাদিকে হত্যা

ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট নির্বাচনে প্রার্থীদের মনোবল ভাঙতেই হাদিকে হত্যা

শহীদ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

শহীদ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম