Logo
Logo
×

Advertisement

জাতীয়

মিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৩:৫২ পিএম

মিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

Advertisement

রাখাইনে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের কাছে ৬ হাজার রোহিঙ্গা পরিবারের প্রায় ২৫ হাজার লোকের তালিকা দিয়েছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সোমবার মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান। আর মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।

কামরুল আহসান বলেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার জন্য আস্থা তৈরি করা দরকার। এ জন্য মিয়ানমার প্রতিনিধিদলের প্রথম সফর হলো। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছে। তাদের সমস্যার কথা শুনেছে।

বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, এক সফরে সব সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের প্রতিনিধিদলের হয়তো আরও বেশ কয়েকবার আসতে হবে।

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে হবে। রোহিঙ্গাদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আস্থা সৃষ্টি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা ফিরে যাবে না। বাংলাদেশ কাউকে জোর করে পাঠাবে না।

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, আমরা তাদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে রাজি আছি। এ জন্য কী কী করা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।

 

Advertisement

রোহিঙ্গার তালিকা

Advertisement

আরও পড়ুন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম