Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে ফের আন্দোলন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৬ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে ফের আন্দোলন

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে ফের আন্দোলন। ছবি: সংগৃহীত

Advertisement

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন তারা।  বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এ আন্দোলন শুরু হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ, বাংলাদেশ ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দাবি আদায়ে এই ব্যানারে একত্রিত হয়েছেন। প্রাথমিকভাবে আজ (শনিবার) থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছি।  দাবি আদায় না হলে টানা অবস্থান কর্মসূচি চলবে। 

এ ছাড়া বিকালে কেন্দ্রীয় কমিটির নেতারা বসে আরও বৃহৎ কোনো কর্মসূচিতে যাওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।

তাদের এ দাবি একাদশ জাতীয় সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।

পরে গত জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরকারি চাকরিতে বয়স না বাড়ানোর বিষয়ে তার সরকারের অবস্থান জানিয়ে দেন।  সরকারপ্রধান বলেন, বর্তমান অবস্থায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও একজন চাকরিপ্রার্থীর হাতে কয়েক বছর থাকে, ফলে আরও সময় বাড়ানোর যৌক্তিকতা নেই।

Advertisement

সরকারি চাকরি বয়স আন্দোলন

Advertisement

আরও পড়ুন

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাশের দাবি, অবরোধের হুঁশিয়ারি

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাশের দাবি, অবরোধের হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম