Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন রোববার

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৪ পিএম

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার রাজশাহী যাচ্ছেন। 

এদিন তিনি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন।

পুলিশ অ্যাকাডেমি থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ অ্যাকাডেমিতে আসবেন। এর পর বেলা ১১টায় তিনি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন। 

পরে অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি।

এর পর প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন। 

পরে তিনি নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে এদিনই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ অ্যাকাডেমি সেজেছে নতুন সাজে। রঙ-বেরঙের আলোকসজ্জা, বেলুন, ফেস্টুন ছাড়াও অ্যাকাডেমির ভেতরে ও বাইরে সবখানেই লেগেছে নতুনের রূপ। নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঢাকা হয়েছে পুলিশ অ্যাকাডেমিসহ আশপাশের এলাকা।

Advertisement

প্রধানমন্ত্রী রাজশাহী

Advertisement

আরও পড়ুন

নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

বিনিয়োগ, খাল খনন ও ব্লু  ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম