শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
কবি, গীতিকার ও লেখক মো. লতিফুল ইসলাম শিবলী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি, গীতিকার ও লেখক মো. লতিফুল ইসলাম শিবলী।
এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রোববার (২৯ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এর আগে লতিফুল ইসলাম শিবলী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

