Logo
Logo
×

Advertisement

জাতীয়

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

Advertisement

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।

Advertisement

কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উপলক্ষে সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা গানের পাশাপাশি উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন রুনা লায়লা। সংগীতে তার অসামান্য অবদান, দীর্ঘ শিল্পীজীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পাশাপাশি একক সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা। তিনি বাংলা ছাড়াও বিভিন্ন ভাষায় তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন।  

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা। টিকিট বিক্রির পুরো অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

সঙ্গীত দিবসে বক্তারা সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

আরও পড়ুন

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম