Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইমরান সরকারের ওপর হামলার প্রতিবেদন ২৩ অক্টোবর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩ এএম

ইমরান সরকারের ওপর হামলার প্রতিবেদন ২৩ অক্টোবর

Advertisement

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন এ দিন ধার্য করেন।

২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে ৪-৫ জন আহত হন।

হামলার পর গণজাগরণ মঞ্চের কর্মী নাসির উদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১০-১১ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

ইমরান এইচ সরকার আদালত

Advertisement

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম