Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভোটার তালিকায় রোহিঙ্গা: ইসি কর্মকর্তা আটক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৮ পিএম

ভোটার তালিকায় রোহিঙ্গা: ইসি কর্মকর্তা আটক

শাহানুর মিয়া। ছবি সংগৃহীত

Advertisement

রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এ তথ্য নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন।

আটক ওই কর্মকর্তার নাম শাহানুর মিয়া। তিনি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের একজন কর্মকর্তা। শাহানুর এনআইডি অনুবিভাগে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত। 

আবদুল বাতেন বলেন, সোমবার বিকালে ডিবি পুলিশ শাহানুরকে অফিস থেকে আটক করেছে। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এবারের হালনাগাদে ৬১ জন রোহিঙ্গাকে ভোটির তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা হয়েছে জানিয়েছে ইসি।

রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার জড়িত থাকার অভিযোগে ইসির প্রধান কার্যালয় থেকে আটকের ঘটনা এটাই প্রথম।এর আগে চট্টগ্রামের ডাবলমুরিং থানার ইসি কার্যালয়ের অফিস সহায়ক জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ইসি কর্মকর্তা আটক

Advertisement

আরও পড়ুন

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম