Logo
Logo
×

Advertisement

জাতীয়

দশ মাস পর সেই ৮ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ০২:১০ পিএম

দশ মাস পর সেই ৮ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

কারাভোগ শেষে ফেরত ৮ বাংলাদেশি। ছবি- সংগৃহীত

Advertisement

চার শিশু, তিন নারী ও এক পুরুষসহ মোট ৮ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।  

গত বছরের ৫ ডিসেম্বর সীমান্তপথে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ।  এরপর তাদের কারাগারে পাঠায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

১০ মাস ১২ দিন ভারতের কারাগারে আটক থাকার পর অবশেষে ১৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারত সরকার।

ভারতে প্রায় ১ বছর কারাভোগ শেষে দেশে ফেরা ৮ বাংলাদেশি হলেন-  নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘোষপাড়া পূর্ববাজারের ভূপেন্দ্র সরকারের ছেলে নির্মল সরকার, স্ত্রী সুমা সরকার, দুই কন্যা নিঝুম সরকার তিস্তা ও সুস্মিতা সরকার তিশা। নওগাঁও গ্রামের রিপন রায়ের স্ত্রী কনা রাণী তালুকদার, কবি রঞ্জন তালুকদারের স্ত্রী নুপূর রাণী তালুকদার এবং দুই ছেলে কর্ণ তালুকদার ও প্রিতোষ তালুকদার।

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার বিজয়পুর জিরো পয়েন্টে ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত বছরের ডিসেম্বর মাসে কোচবিহারে রাশিমনি মেলা দেখতে অবৈধভাবে কলমাকান্দা উপজেলার লেংগুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এই আটজন।  সে সময় তারা বিএসএফের হাতে আটক হয়।  এ ঘটনায় তাদের তিন মাসের জেল দেয় ভারতের আদালত। এরপর ১০ মাস ১২ দিন জেলে থাকার পর বৃহষ্পতিবার তাদের মুক্তি দেয়া হয়।

Advertisement

ভারত কারাভোগ

Advertisement

আরও পড়ুন

বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন এডিনবরার ডাচেস

বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন এডিনবরার ডাচেস

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

বিল তুলতে দেরি হওয়ায় উষ্মা আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের

আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম