Logo
Logo
×

Advertisement

জাতীয়

তেল-গ্যাস পাবে না ফিটনেসবিহীন যানবাহন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:০৯ পিএম

তেল-গ্যাস পাবে না ফিটনেসবিহীন যানবাহন

Advertisement

ফিটনেসবিহীন গাড়ি নবায়ন না হওয়া পর্যন্ত এবং লাইসেন্স ছাড়া চালকদের যানবাহনে তেল, গ্যাস ও পেট্রল সরবরাহ না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে ফিটনেসবিহীন প্রায় চার লাখ যানবাহনের নবায়ন করতে আরও দুই মাস সময় দিয়েছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। এর আগে প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেঁধে দেয়া দুই মাস সময়ের মধ্যে শুধু ৮৯ হাজার ২৬৯ গাড়ি ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারা দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। 

Advertisement

যানবাহন ফিটনেসবিহীন তেল-গ্যাস পাবে না

Advertisement

আরও পড়ুন

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম