Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের বাড়িতে তল্লাশি

মামা আটক

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ মার্চ ২০১৮, ০১:৫০ এএম

জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের বাড়িতে তল্লাশি

Advertisement

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের (২৪) কুমারগাঁওয়ের শেখপাড়ার বাড়িতে তল্লাশি চালেয়েছে র‌্যাব ও পুলিশ। এসময় বাড়িটি তালাবদ্ধ দেখতে পায় এই দুই বাহিনী।

বাড়িতে কাউকে না পেলেও পার্শ্ববর্তী মামার বাড়ি থেকে মামা ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ।  

আটকের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান্ বলেন, ফয়জুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার মামাকে আটক করা হয়েছে।

ওসি বলেন, ফয়জুর সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামের হাফিজ আতিকুর রহমানের ছেলে। পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার থাকত সে।

ফয়জুর মাদ্রাসায় পড়ালেখা করে মঈন কম্পিউটার নামে একটি দোকানে কাজ করতো বলে জানা গেছে। ফয়জুরের বাবা মাওলানা হাফিজুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

উল্লেখ্য, শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের উপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করে হামলাকারী।

বিকাল সাড়ে ৫টার দিকে ওই হামলার পরপর জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষত স্থান পরিষ্কার করে সেখানে সেলাই দেওয়া হয়েছে। এরপর অধ্যাপক জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকা নিয়ে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা হামলাকারীকে ধরে ফেলে। এরপর পিটুনি দিয়ে ওই তরুণকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করে।

Advertisement

জাফর ইকবাল

Advertisement

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় কোথায় কেমন বৃষ্টি ঝরবে, জানা গেল পূর্বাভাসে

আগামী ২৪ ঘণ্টায় কোথায় কেমন বৃষ্টি ঝরবে, জানা গেল পূর্বাভাসে

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

আগামী বছর দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দাবি

আগামী বছর দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম