Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঘূর্ণিঝড় বুলবুল: জনগণকে আল্লাহর কাছে প্রার্থনার আহ্বান প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৫:৫১ পিএম

ঘূর্ণিঝড় বুলবুল: জনগণকে আল্লাহর কাছে প্রার্থনার আহ্বান প্রধানমন্ত্রীর

সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১৩তম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: যুগান্তর

Advertisement

সরকার ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১৩তম সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান।
 
তিনি বলেন, ‘এই সাইক্লোন মোকাবেলা ও জনগণকে রক্ষায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’

শেখ হাসিনা বলেন, সাইক্লোনের পরপরই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। সাইক্লোনে যেন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য সর্বশক্তিমান আল্লাহ'র কাছে প্রার্থনা করতে প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট পারদর্শিতা অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের মানুষের জানমাল বাঁচাবার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং দুর্যোগ মোকাবেলার জন্য ইতিমধ্যে আমরা ট্রাস্ট ফান্ড করে এই প্রাকৃতিক দুর্যোগ এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে বাংলাদেশ যেন রক্ষা পায় সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি মনে করি, পৃথিবীতে বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ, যেখানে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement

ঘূর্ণিঝড় বুলবুল সরকার আল্লাহ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

আরও পড়ুন

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম