৪ প্রধান খাতের সিইওদের পুরস্কার দেবে কালারস ম্যাগাজিন
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০২:২৪ পিএম
কালারস ম্যাগাজিনের সংবাদ সম্মেলন। ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দেশের নেতৃস্থানীয় লাইফস্টাইল ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক ইংরেজি মাসিক ম্যাগাজিন কালারস আগামী বছরের শুরুর দিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
বাংলাদেশের উন্নয়নে শীর্ষস্থানীয় নির্বাহীদের অবদানের স্বীকৃতি উদযাপনের লক্ষ্যেই এ আয়োজন।
এতে চার প্রধান খাতের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।
আগামী বছরের ৪ এপ্রিল হোটেল ইন্টার-কন্টিনেন্টালে গালা ডিনারের মাধ্যমে ‘কালারস সিইও অব দ্য ইয়ার ২০২০’ পুরস্কার প্রদান করা হবে।
কালারস প্রকাশনার পাঁচ বছর অতিবাহিত করছে। ঢাকা ও নিউইয়র্ক থেকে একযোগে প্রকাশিত হয় লাইফস্টাইল ও ব্যবসা-বাণিজ্য জগতের এ প্রধান মাসিক ম্যাগাজিন।
কালারস বিভিন্ন মানুষের অর্জনের গল্প শেয়ার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। চলতি বছরের শুরুতে প্লাটিনাম উইমেন বিজনেস এবং সাত ক্যাটেগরিতে তরুণ নারী উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দিয়েছে কালারস।
ঢাকায় ইআরএফ মিলনায়তনে ১৬ নভেম্বর ২০২০ শনিবার এক সংবাদ সম্মেলনে ‘কালারস সিইও অব দ্য ইয়ার ২০২০’ অ্যাওয়ার্ড আয়োজনের ঘোষণা দেয়া হয়।
মনোনয়নের পর বিচারকমণ্ডলীর রায়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। মনোনয়ন এখন থেকে উন্মুক্ত।
আর্থিক, এফএমসিজি, তৈরি পোশাক ও ম্যানুফ্যাকচারিং- এই চার খাতে অ্যাওয়ার্ড দেয়া হবে।
সংবাদ সম্মেলনে কালারস ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ বলেছেন, ‘সিইওগণ দেশের বিস্ময়কর প্রবৃদ্ধির নায়ক হলেও তাদের কথা সেভাবে বলা হয় না। আমরা তাদের সম্মানিত করার জন্যে এ ক্ষুদ্র প্রয়াস নিয়েছি এবং এভাবে আমরা উদযাপন করব বাংলাদেশের সাফল্য’।
বাংলাদেশ যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের জন্যে প্রস্তুত, এই সময়ে পুরস্কার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে জাকারিয়া মাসুদ বলেন, ‘আমরা মনে করি, তারা আগামী প্রজন্মের সিইওদের সামনে পথিকৃৎ’।
চার ক্যাটেগরির প্রত্যেকটির অংশীদারদের কাছ থেকে সিইও মনোনয়ন চায় কালারস। প্রার্থীরা নিজেরাও যে কোনো একটি পুরস্কারের জন্য সরাসরি আবেদন করতে পারেন।
প্রখ্যাত উদ্যোক্তা, বিজনেস এক্সিকিউটিভস, অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট অপরাপর পেশাজীবীদের সমন্বয়ে গঠিত শক্তিশালী জুরিগণ অ্যাওয়ার্ডের জন্যে বিজয়ীদের নির্ধারণ করবেন।
২০২০ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
