Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি স্বর্ণ, গাঙচিল আটক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০৫:৫২ পিএম

বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি স্বর্ণ, গাঙচিল আটক

ড্রিমলাইনার গাঙচিল। ফাইল ছবি

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মাত্র তিন মাস আগে যুক্ত হয়ে অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ ড্রিমলাইনার ‘গাঙচিল’ স্বর্ণ চোরাচালান কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে।  উড়োজাহাজটির সিটের নিচ থেকে চার কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। 

স্বর্ণ উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি ও তল্লাশি করতে থাকে।  সকাল ৬টা ১০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি০৪৮ অবতরণ করার এক পর্যায়ে ৬ নম্বর বোর্ডিং ব্রিজে গিয়ে উড়োজাহাজটির সিটের (সিট নম্বর-১৫এফ) নিচে কৌশলে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।

স্বর্ণ বহনকৃত উড়োজাহাজসহ আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Advertisement

বিমান স্বর্ণ ড্রিমলাইনার গাঙচিল আটক

Advertisement

আরও পড়ুন

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম