Logo
Logo
×

Advertisement

জাতীয়

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ এএম

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

রুশ নাগরিকের ব্যাগেজ তল্লাশি করে এসব মদ উদ্ধার করা হয়।

Advertisement

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ বোতল অবৈধ বিদেশি মদসহ এক রুশ নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার দিবাগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের EK-584 ফ্লাইটে ঢাকায় আসার পর ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব মদ উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে (২৩:৫০) তার ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, তল্লাশির সময় যাত্রীর লাগেজ থেকে বিভিন্ন ধরনের বিদেশি মদের মোট ৭৭ বোতল পাওয়া যায়। পরে এসব মদ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়।

আটক রুশ নাগরিকের নাম মিখাইলভ রোমান (Mikhailov Roman)। তার পাসপোর্ট নম্বর 66N3620866। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৯০ সালের ৭ ডিসেম্বর। 

কাস্টমস সূত্র জানায়, জব্দ করা মদের বিষয়ে প্রাথমিকভাবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধভাবে মদ বহন ও আমদানির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে কাস্টমস আইন এবং দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কাস্টমস গোয়েন্দারা জানান, বিমানবন্দরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বা অনুমোদন ছাড়া বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আনা ঠেকাতে নিয়মিতভাবে নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক যাত্রীদের ব্যাগেজে তল্লাশির পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় জব্দ করা মদের প্রকৃতি, পরিমাণ ও সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

বিমানের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ৩

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ৩

ভারত থেকে আসা এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে মিলল ৩৮.৫ লিটার বিদেশি মদ

ভারত থেকে আসা এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে মিলল ৩৮.৫ লিটার বিদেশি মদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর

পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর

আরও পড়ুন

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল বিদেশি মদসহ রুশ নাগরিক আটক

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নিয়ে যে মতামত এলো

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নিয়ে যে মতামত এলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম